হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ওএমএসের চাল-আটার অবৈধ মজুত, আটক ১

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জব্দ করা চাল–আটা। ছবি: সংগৃহীত

রাজধানীর জুরাইন এলাকায় ওএমএস কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুত এবং ভিন্ন মোড়কে বিক্রির চেষ্টার অভিযোগে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চাল-আটাসহ একটি ট্রাক জব্দ ও জড়িত এক ব্যক্তিকে আটক করে তারা। আজ বুধবার এই অভিযান চালায় সংস্থাটির সদস্যরা।

রাতে এক খুদে বার্তায় র‍্যাব জানায়, ওএমএসের জন্য বরাদ্দকৃত চাল ও আটা অবৈধভাবে মজুত করে তা ভিন্ন মোড়কে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চাল-আটাসহ একটি ট্রাক জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

উত্তরখানে অবৈধ গ্যাস-সংযোগ তিন ওয়াশিং ফ্যাক্টরির, দুজনকে কারাদণ্ড

বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের কর্মসূচি, প্রতিবাদ করায় শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

মোহনগঞ্জে অসাধু উদ্দেশ্যে রেলের প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

নাটোরে এল ৭ লাখ লিটার ডিজেল

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বৃহস্পতিবার ঢাকায় আসছে আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ

ঢামেকে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীর হাতাহাতি, সমাধানে বসেছে দুই কর্তৃপক্ষ

আমার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, দোষীদেরও যেন সেভাবে হত্যা করা হয়: আবু সাঈদের বাবা

সীতাকুণ্ডে পাহাড় কাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করলেন গাড়িচালকেরা