হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে আহত ৭ জনকে ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিনিধি

সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত। ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাঁদের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন—শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭), হাসান (২২), রৌহান আহমেদ (২২), ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন (২২) নাঈম (২১) ইয়াকিবসহ (২৩) আরও একজন।

হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের বন্ধু পিয়াস আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে যান। এরপর মসজিদের মাইকে মাইকিং করে তাঁদের ওপরে হামলা চালানো হয়। এতে তাঁর বন্ধুসহ অনেকেই আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘আজ সকাল পর্যন্ত গাজীপুর থেকে আহত অবস্থায় ১১ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফুল আলম বলেন, ‘গত রাত থেকে আজ সকাল পর্যন্ত ১১ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে সাতজনকে ভর্তি নেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।’

আরও পড়ুন:–

মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়া যাবে না: সাইফুল আলম

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

গাইবান্ধায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মুন্সিগঞ্জে সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী হত্যা মামলার আসামির মৃত্যু

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নির্মাণাধীন বাড়ির পাশে খেলছিল ২ শিশু, দেয়াল ধসে মৃত্যু

ভোলাহাটে মিষ্টিকুমড়া চাষে সাফল্য, রপ্তানি বন্ধ থাকায় দুশ্চিন্তায় কৃষক