হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করা আনন্দ শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজ সোমবার ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব কর্ণগোপ এলাকায় কলেজ ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে ক্যাম্পাসের সামনে থেকে শোভাযাত্রা বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে শুরু করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তনেরাও অংশ নেন। তাঁদের আগমনে অনুষ্ঠানজুড়ে তৈরি হয় মিলনমেলা।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম বলেন, ‘মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ডাক্তার তৈরির জন্য এই কলেজ কাজ করছে। বাংলাদেশের মধ্যে কলেজটি সদর্পে এগিয়ে যাচ্ছে। দেশে ও বিদেশে ইউএস-বাংলা কাজ করে যাবে। আমাদের প্রত্যাশা মানবিক চিকিৎসক তৈরি করা।’

এ সময় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘একটি প্রাইভেট মেডিকেল কলেজ হিসেবে এটি খুবই সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে এই কলেজ উত্তরোত্তর ভালো, সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা করি। এখানকার হাসপাতালে মানুষকে ভালো চিকিৎসা দিচ্ছে। আমি আশা করব, এই কলেজের শিক্ষার্থীরা মেডিকেলের নিয়ম মেনে সেবা দেবে।’

কেক কেটে ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (অব.) মেজর এ কে এম মাহবুবুল হক, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আব্দুল মতিন, অধ্যাপক ডা. রওশন আরা খানম, অধ্যাপক ডা. শেখর ভট্টাচার্য প্রমুখ।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী