হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৮ জন আহত

ফেনী প্রতিনিধি

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনীয়া এলাকায় বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত আটজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে পুলিশের সার্জেন্ট কাজল কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলোনীয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, হেলপারসহ অন্তত আটজন আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে চারজন ফেনীর রয়েল হাসপাতালে এবং দুজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। অন্যরা আশপাশের ফার্মেসি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নোয়াখালীর বাসিন্দা মো. আরিফ (৩৭) ও তাঁর স্ত্রী মিনু (২৫) এবং সোহাগ (৪৮)। অন্যদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত বাসটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের বেশির ভাগই সামান্য আঘাত পেয়েছেন। অনেকে কিছুক্ষণ অপেক্ষা করে আবার অন্য বাসে করে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। তুলনামূলক যাঁরা বেশি আহত হয়েছেন, তাঁরাও চিকিৎসা নিয়ে চলে গেছেন। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফেনী রয়েল হাসপাতালের অভ্যর্থনা বিভাগের দায়িত্বরত জান্নাত জানান, তাঁদের হাসপাতালে চারজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে একজনের নাম সোহাগ, অন্যরা নাম প্রকাশ না করেই চিকিৎসা নিয়ে চলে যান।

দেবিদ্বারে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২, আহত ২

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

যশোরে ৩ দিনের নাট্য উৎসব শুরু, প্রথম দিনে ৪ নাটক মঞ্চস্থ

মধুপুরে পরিবহনসংকটে রাজধানীমুখী মানুষের চরম ভোগান্তি

হবিগঞ্জে খোয়াই নদের মাটিভর্তি ১০টি ট্রাক জব্দ

পটুয়াখালীতে চলছে রাখাইন সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব, কাল শেষকৃত্য

বালুর ঘাট নিয়ে সংঘর্ষ: সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি, ২৪ ঘণ্টা পেরোলেও হয়নি মামলা

‘তেল নেই’ সাইনবোর্ডে প্রতারণা, ভেতরে মজুত ৯ হাজার লিটার তেল

দেবিদ্বারে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ১, আহত ৩

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি