হোম > সারা দেশ

বায়তুল মোকাররমে সংঘর্ষে পুলিশের মামলা, আসামি ৫০০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদ করতে যেয়ে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসলামি দলগুলোর নেতাকর্মীরা। এঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে।

রোববার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছে। মামলার নং ৫৭। এই মামলায় ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৬ মার্চ) বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫০ জন চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’