হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গু প্রতিরোধে ‘শনিবারের অঙ্গীকার’ অভিযানে দুই সিটি করপোরেশন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে আজ শনিবার মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

গরমের মৌসুম শুরু হলেই দেশে বাড়তে থাকে ডেঙ্গুর ঝুঁকি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা জোরদার করতে সারা দেশে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিল সরকার। এরই অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে মশকনিধন অভিযান চালানো হয়।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছিলেন।

আজ ধলপুর এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। আবদুস সালাম বলেন, প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিকভাবে এই অভিযান চালানো হবে এবং ড্রেন, রাস্তা ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম জোরদার করা হবে। ধলপুর এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ২০০ পরিচ্ছন্নতাকর্মী অংশ নিয়ে ড্রেন ও ফুটপাত পরিষ্কার করেন এবং মশকনিধন কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে একটি র‍্যালিও আয়োজন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে আজ দুই সিটি করপোরেশনে মশকনিধন অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

অভিযান শেষে ডিএসসিসির ‘আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ ও মেকানাইজড পার্কিং স্থাপন’ প্রকল্পের আওতায় নতুন কয়েকটি যানবাহন হস্তান্তর করা হয়। এর মধ্যে রয়েছে পাঁচটি থ্রি-হুইল রোড রোলার, তিনটি টায়ার ডোজার, একটি লো-বেড ট্রেইলার এবং পাঁচ হাজার লিটার ধারণক্ষমতার ১০টি পানিবাহী গাড়ি। পাশাপাশি চালক ও মেকানিকদের জন্য একটি স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)ও ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন জানান, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ডিএনসিসির ২৫টি ওয়ার্ডকে এডিস মশার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসব এলাকায় মার্চ থেকে মে পর্যন্ত প্রতি শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫৩টি প্রচারাভিযান পরিচালনা করা হবে। প্রথম দিনে মিরপুর, নিকুঞ্জসহ ছয়টি এলাকায় মশকনিধন কার্যক্রম চালানো হয়। কর্মীরা ফগার মেশিন ব্যবহার করে উড়ন্ত মশা দমন এবং লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে মশার লার্ভা ধ্বংস করেন।

এ সময় নগরবাসীকে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

ঈশ্বরদীতে মসজিদের পাশ থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

পাবনায় এবার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নতুন জলে নৌকা ভাসিয়ে খাল রক্ষার ডাক শিশুদের

চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আটক

নাঙ্গলকোটে সড়ক নির্মাণের ৫ হাজার ইট উধাও

চন্দনাইশে ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত, তিন সন্তান নিয়ে স্ত্রীর আহাজারি

দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশ প্রয়োজন: গাজীপুরে আইজিপি

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

‘বাইরে থেকে দরজা আটকে’ ঘরে আগুন, জানালা ভেঙে বেরোলেন দগ্ধ স্বামী-স্ত্রী