হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে ইউএনওর হুমকির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

ইউএনও আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও জেলে পাঠানোর হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাউফলে কর্মরত সাংবাদিকেরা।

শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক এ বি এম মিজানুর রহমান, আরেফিন সহিদ, অতুল চন্দ্র পাল, সদস্য জিতেন্দ্র নাথ রায়, তথ্য ও গবেষণা সম্পাদক মঞ্জুর মোর্শেদ, সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, সদস্য মো. অহিদুজ্জামান সুপন ও এম এ বাশার প্রমুখ।

বক্তারা বাউফলের ইউএনও মো. আমিনুল ইসলামের অপসারণ দাবি করেন এবং প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

প্রসঙ্গত, গত সোমবার বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে এক অনুষ্ঠানে ইউএনওকে আমন্ত্রণ না জানানোয় ক্ষিপ্ত হয়ে কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলকে প্রকাশ্যে শাস্তি ও জেলে পাঠানোর হুমকি দেন ইউএনও।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি