হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ডেমরা থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রী কুমিল্লায় উদ্ধার

জহিরুল আলম পিলু, কদমতলী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা থেকে নিখোঁজ হওয়া দশম শ্রেণির এক ছাত্রীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। নিখোঁজের তিন দিন পর গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার লাঙ্গলকোট থানা এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। মেয়েটির অমতে অন্যত্র বিয়ে ঠিক করায় সে বাড়ি থেকে কুমিল্লায় চলে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী একটি কামিল মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী এবং ডেমরা থানা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে। তার বাবা মো. মানিক জানান, ২১ ফেব্রুয়ারি দুপুরে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তিনি ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, নিখোঁজের বিষয়টি জানার পর তাঁরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করেন। পরে গতকাল রাতে কুমিল্লার লাঙ্গলকোট থানা এলাকায় এক যুবকের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, পরিবার তার অমতে বিয়ে ঠিক করায় অভিমান করে মেয়েটি প্রবাসী ওই যুবকের বাড়িতে চলে যায়। মুরাদ হোসেন আরও জানিয়েছেন, উদ্ধার হওয়া ছাত্রীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নির্ধারিত দামে মিলছে না সার, বাড়ছে খরচ

গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

তিতাসের অর্থে নসরুল হামিদের প্রতিষ্ঠানের গ্যাস-সংযোগ

পুলিশের পোশাকে চাঁদা তোলেন ‘ভাগিনা নাঈম’

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

রায়েরবাজারে রাস্তায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

পাথরঘাটায় ট্রলারের ইঞ্জিন চুরি করে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নির্বাচনী সহিংসতা: পুরুষশূন্য ঝিনাইদহের দুই গ্রাম

হেলে পড়া পাঁচতলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

নির্মাণাধীন ভবনে শিশুর মৃত্যুর ঘটনায় হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ