হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে আহতকে দ্বিতীয়বার কোপাল প্রতিপক্ষ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে রাসেল বিশ্বাস (২৫) নামের এক যুবককে মারধরের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে দ্বিতীয় দফায় কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। আজ শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তাঁর আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন জামালের ছেলে রাসেল বিশ্বাসকে মারধর করে।

পরিবারের সদস্যরা আজ সকালে রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, এ সময় পান্না বিশ্বাসের লোকজন সেখানে এসে চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।

রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর চাচা পান্না বিশ্বাসের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন তাঁর ভাইকে মারধর করে। পরে হাসপাতালে ভর্তি করার পর সেখানে এসে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেন।

এ বিষয়ে জানতে পান্না বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিতলমারীতে চরের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রধানমন্ত্রীর পছন্দের নকশায় সংস্কার হতে যাচ্ছে বগুড়ার শাকপালা পার্ক

দৌলতদিয়ায় দুর্ঘটনা: সেই বাসের নিবন্ধন স্থগিত, মালিককে শোকজ

মাংস ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে পিটিয়ে জখম

পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ৩

জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু

দৌলতদিয়ায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে

আমার এলাকায় ওয়াজ, কীর্তন-বাউলগান চলবে বাধা ছাড়া: রুমিন ফারহানা

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ গাইডার ও ক্রীড়া শিক্ষক শামছুন্নাহার আর নেই