হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে বহুতল ভবনে আগুন: নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে এল এ প্লাজা নামে একটি ১১ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আজ সোমবার (৯ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস এক খুদে বার্তায় জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে খবর পেয়ে ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বার্তায় আরও জানানো হয়, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

আরেক বার্তায় ভবনটিতে আটকে পড়া ৯ নারীসহ মোট ১৯ জনকে উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতির কথা বা আগুন লাগার কারণ জানা যায়নি।

নগরে যানজট বাড়াচ্ছে বহিরাগত অটোরিকশা

সরকারি চাল কম পেয়ে হামলা, ডিলারকে শোকজ

চার লেনের চাপ দুই লেনে, জটের শঙ্কা

চট্টগ্রাম মেডিকেল কলেজ: শতবর্ষীসহ অর্ধশত গাছ উজাড়

বইমেলায় ভিন্ন রকম ইফতার

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক

খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

ট্রেনে উঠে ৮ মাস নিখোঁজ শিশু আবদুল্লাহ, অতঃপর...