হোম > সারা দেশ > মেহেরপুর

মালয়েশিয়ায় প্রবাসীর মৃত্যু, লাশের অপেক্ষায় স্ত্রী-সন্তান

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

নিহত মো. রুহুল আমিন। ছবি: সংগৃহীত

পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান মো. রুহুল আমিন (৩৮)। আগামী কোরবানির ঈদে ছুটি নিয়ে বাড়িতে আসার কথা ছিল। কিন্তু স্ত্রী-সন্তানদের ঈদের আনন্দ মাটি করে দিয়ে দারিদ্র্য আর হতাশার মধ্যে ফেলে রেখেই না ফেরার দেশে চলে গেলেন হতভাগ্য এই ব্যক্তি।

গতকাল শুক্রবার সকালে মালয়েশিয়ার জহুর বারুর পাহাং এলাকায় মাটির নিচে ড্রেনের কাজ করা অবস্থায় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রুহুল আমিন। পরে তাঁর লাশ জহুর বারু ইমিগ্রেশন বিভাগের পুলিশ পাহাং মর্গে নিয়ে যায়। নিহত রুহুল আমিন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের পুকুরপাড়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, অভাব-অনটনের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছিলেন রুহুল আমিন। হঠাৎ শুনতে পান কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছেন তিনি।

নিহত রুহুল আমিনের মেজ মেয়ে রুনা লায়লা বলেন, ‘আমার বাবাসহ তিনজন ২৫ থেকে ৩০ ফুট মাটির নিচে ড্রেনের কাজ করছিলেন। দুজন ওপরে উঠে আসেন। আমার বাবা দুই ধাপ ওপরে উঠতেই মাটি ধসে চাপা পড়ে যান নিচে। পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছিলেন বাবা। আমাদের সবাইকে এতিম করে চলে গেলেন তিনি। এখন আমরা কী করব, কিছুই বুঝতে পারছি না। আমরা দুই বোন, এক ভাই। এখন মা ছাড়া আমাদের আর কেউ নেই। বাবার লাশের জন্য অপেক্ষা আর দোয়া ছাড়া আর কিছুই করার নেই আমাদের।’

বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, ‘আমি নিহত রুহুল আমিনের মৃত্যুতে গভীর প্রকাশ করছি। তাকে দ্রুত দেশে আনার জন্য যেসব কাগজপত্র লাগবে, আমার কাছে আসলে তা দিয়ে দেব। এ ছাড়া আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।’

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘তাঁর বৈধ কাগজপত্র থাকলে সরকারি যে সুবিধা পাওয়ার কথা, সেগুলোর ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব।’

চলাচলের অযোগ্য সাতক্ষীরা সীমান্তবর্তী শাখরা-কোমরপুর ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি

সিরাজগঞ্জে এনসিপির আহ্বায়ক মাহমুদা, সদস্যসচিব আল-মামুন

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

হামের উপসর্গ নিয়ে রামেকে আরও তিন শিশুর মৃত্যু, ভর্তি ২৫

রাজধানীর কেরানীগঞ্জে কারখানায় আগুন, মরদেহ উদ্ধার বেড়ে ৫

জামালপুরে হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন

হাতিয়ার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নৌপরিবহন প্রতিমন্ত্রীর

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

বাবার চোখের চিকিৎসা করাতে যাওয়ার পথে প্রাণ হারালেন রাকিব

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু