হোম > সারা দেশ > খুলনা

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনায় ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনায় প্রতি কেজি গরুর গোশত ৭৪০ থেকে ৭৫০ টাকা ও খাসি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। আর ডিম প্রতি হালি ৩৮ থেকে ৪৪ টাকা ও ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকা খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আজ বুধবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) শহীদ আলতাফ মিলনায়তনে নগরীর ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ। এ সময় তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এ মাসে খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের সংযমী হতে হবে।’

ব্যবসায়ীদের উদ্দেশে মো. মোখতার আহমেদ বলেন, অন্য মাসের তুলনায় রমজানে কম লাভ করলে সওয়াব বেশি পাওয়া যাবে। প্রতিটি দোকানে নির্দিষ্ট স্থানে প্রতিদিনের মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়ের পাকা রসিদ সংরক্ষণ করতে হবে।

রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব অনুধাবন করে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অনুরোধ করেন।

এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের (এডিসি দক্ষিণ) অমিত বর্মণ, কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কোহিনুর জাহান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ নগরীর পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

টেকনাফে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, ১০ লাখ ইয়াবা উদ্ধার

শহীদ দিবসে কেউ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে: ডিএমপি কমিশনার

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

সাবেক দুই সংসদ সদস্যসহ ৬ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

‘১২ তারিখ আমাদের একটা ঈদের দিন চলে গেছে’

স্বামী হত্যার দায়ে গৃহবধূসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

পাবনায় স্বামীর বেধড়ক পিটুনিতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ