হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি 

নাহিদ সরদার (৩৩)। ছবি: সংগৃহীত

নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় তানভীর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপায় হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফিলিং স্টেশনের আরেক কর্মচারী গুরুতর আহত হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের নড়াইল-যশোর সড়কের তুলারামপুর রেলসেতুর কাছে এই ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

ফিলিং স্টেশনের কর্মচারী আখের আলী ও মো. ইসরাফিল জানান, শনিবার রাত ১১টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুরে নড়াইল-যশোর সড়কের পাশে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের জন্য ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। ফিলিং স্টেশনে তেল না থাকায় তেল দিতে অপারগতা প্রকাশ করেন ম্যানেজার নাহিদ সরদার।

তেল না দেওয়ায় ট্রাকচালক সুজাতের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় ম্যানেজার নাহিদের। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ট্রাকচালক সুজাত ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার হুমকি দেন। পরে রাত ২টার দিকে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম পেড়লী যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারী জিহাদ। ফিলিং স্টেশন থেকে ১০০ গজ দূরে গেলে ট্রাকচালক সুজাত মোটরসাইকেলের পেছন দিক দিয়ে এসে চাপা দেন। এতে ঘটনাস্থলে ম্যানেজার নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ট্রাকচালক সুজাত ট্রাক নিয়ে পালিয়ে যান।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

চট্টগ্রামে সাগরিকায় কোল্ডস্টোরেজে আগুন

পটুয়াখালী লঞ্চঘাটে অভিযান, পাঁচ লঞ্চ থেকে শতাধিক তোশক জব্দ

ভূরুঙ্গামারীতে সবজি বিক্রেতাকে ছুরিকাঘাত, ২৫ হাজার টাকা ছিনতাই

৩ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

সাগরেই শেষ ইউরোপের স্বপ্ন: গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ

নরসিংদীতে জ্বালানি তেলের সংকট, পেট্রলপাম্পে দীর্ঘ লাইন

যোগদানের ৪ দিনের মধ্যেই শিবচর থানার ওসি প্রত্যাহার

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অগ্নিদগ্ধ অধ্যক্ষ শাহেদা মারা গেছেন