হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ, আধা ঘণ্টা যান চলাচল বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় লস্কর ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে আগুন জ্বালিয়ে সাতক্ষীরা-যশোর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

পেট্রল সংগ্রহ করতে যাওয়া ছয়ঘরিয়া গ্রামের নাসিরউদ্দীন বলেন, ‘সন্ধ্যার পরে বাইকে পেট্রল নিতে পাম্পে যাই। পেট্রল না পেয়ে অনেকের মতো আমিও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে অংশ নিই।’ পাম্পে তেল থাকা সত্ত্বেও তেল দেওয়া হচ্ছে না— এমন অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ফিলিং স্টেশনের ম্যানেজার আকবার হোসেন বলেন, ‘ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেই।’

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা করে স্কুলের সামনে লাশ ফেলে গেল দুর্বৃত্তরা

উত্তরায় গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও শেয়ার করে ছাত্রলীগ নেতার ‘বাহবা’

কেন্দুয়ায় অবৈধ মজুত ৮০০ লিটার পেট্রল জব্দ, দোকানিকে জরিমানা

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, মামলা ছাড়াই জামায়াত নেতাকে আদালতে পাঠালেন ওসি

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনই পোশাকশ্রমিক, বাড়ি গাইবান্ধা

রাতের বেলায় হঠাৎ পেট্রলপাম্পে উপস্থিত জ্বালানি প্রতিমন্ত্রী

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আন্দোলন: আজহারুল

বাগেরহাটে গুলিতে নিহত যুবকের দাফন সম্পন্ন, ৮ জনের বিরুদ্ধে মামলা