হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে ছেলের হামলায় বাবা নিহত, আহত মা-বোন

জয়পুরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আক্কাস আলী (৫৫) উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামের বাসিন্দা। শনিবার ইফতারের আগ মুহূর্তে নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে গোলাপ হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোলাপ হোসেন ব্যক্তিগত প্রয়োজনে বাবার কাছে টাকা চান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাপ ক্ষিপ্ত হয়ে বাঁশের খুঁটি ও ধারালো বঁটি দিয়ে তাঁর বাবাকে আঘাত করেন। এতে আক্কাস আলী গুরুতর আহত হন। এ সময় বাধা দিতে গেলে গোলাপের মা আবেদা বিবি (৪৮) ও তাঁর বোনও আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে গোলাপ হোসেনকে আটক করা হয়েছে। নিহত আক্কাস আলীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিশ্ববাজারে জ্বালানির মূল্য বাড়লেও দেশে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বরিশালে হাতাহাতিতে বৃদ্ধের মৃত্যু, আটক ৪

ভারতে ২ বছর জেল খেটে ফিরলেন ৭ বাংলাদেশি

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

ঈশ্বরদীতে মসজিদের পাশ থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

পাবনায় এবার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নতুন জলে নৌকা ভাসিয়ে খাল রক্ষার ডাক শিশুদের

চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আটক