হোম > সারা দেশ > কক্সবাজার

গভীর সাগরে বিকল ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

কক্সবাজার প্রতিনিধি

মহেশখালীতে সাগরে বিকল ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ভেসে থাকা এফবি ‘হাবিবা’ নামের একটি মাছ ধরার ট্রলার ও ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এক সপ্তাহ আগে ভোলার মনপুরা এলাকা থেকে মাছ শিকার করতে ট্রলারটি সাগরে নেমেছিল।

আজ বুধবার বিকেলে নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ ফরিদ’ সাগরে নিয়মিত টহল দেওয়ার সময় মহেশখালীর উপকূল থেকে ২৫ মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় খুঁজে পায়। ওই সময় ট্রলারের জেলেরা নৌবাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে বিপদসংকেত প্রদর্শন করে। নৌবাহিনীর সদস্যরা ট্রলারটিকে সন্দেহজনক মনে করে ভাসমান ট্রলারের কাছে যায়।

ট্রলারটির কাছে পৌঁছানোর পর জেলেদের কাছ থেকে নৌবাহিনীর সদস্যরা জানতে পারেন, তাঁদের ট্রলার ইঞ্জিন বিকল হয়ে পড়ায় চার দিন ধরে গভীর সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। তাঁদের কাছে খাবার ও বিশুদ্ধ পানিও শেষ হয়ে শেষ হয়ে গেছে। নৌ সদস্যরা জরুরি ভিত্তিতে তাঁদের খাবার ও বিশুদ্ধ পানি দেন।

পরে জেলেসহ ট্রলারটিকে আজ দুপুরে নিরাপদে কুতুবদিয়া দ্বীপ এলাকায় নিয়ে আসা হয়। ট্রলারে থাকা ১৮ জন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় নৌবাহিনী।

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে