হোম > সারা দেশ > ঢাকা

দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু, তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়কে অবস্থান নিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে সড়কে অবস্থান নিয়ে সবদিকের যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর প্রতিবাদে এই অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা। তাঁরা আরও জানান, ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় তিনজন শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানা চার দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার মারা যান।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থী মহিমান ফাহিম অভিযোগ করে বলেন, ‘আমাদের সহপাঠী সাকিবুল হাসান রানাকে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে হত্যা করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কলেজে তার জানাজা পড়তে চাইলেও আমাদের অনুমতি দেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে সড়কে দাঁড়িয়েছি।’

শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচির কারণে পুরো এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ দেখা দেয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পান্থপথ থেকে ফার্মগেটগামী সড়কটি বন্ধ দেখা গেছে। যার ফলে গ্রিনরোড, পান্থপথ, রাসেল স্কয়ার ও সোনারগাঁও থেকে আসা গাড়ির উত্তরমুখী চলাচল বিঘ্নিত হচ্ছে। যার ফলে পান্থপথ, রাসেল স্কয়ার ও মিরপুর রোড সিগন্যালগুলোতে গাড়ির প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে।

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

রানা প্লাজায় ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেও ফেরি দুর্ঘটনায় পদ্মায় হার মানলেন নাসিমা

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪১ লাখ টাকার টোল আদায়

দ্বিগুণ ভাড়া নিয়েও যাত্রীদের মাঝপথে নামিয়ে দেওয়ার অভিযোগ

গরু লুটে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব

৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএনসিসির মশকনিধন অভিযান শুরু

দৌলতদিয়ায় বাসডুবি: চলছে ৪র্থ দিনের উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন

হোমনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত, আহত ২