হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বাসচাপায় ইউপি সচিব নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

আব্দুল মান্নান তালুকদার। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী আব্দুল মান্নান তালুকদার (৪৫) নামের এক ইউপি সচিব নিহত হয়েছেন। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে ময়মনসিংহ-ফুলপুর সড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান তালুকদার উপজেলা বিসকা ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে বারইপাড়া এলাকার মৃত মমতাজ তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইউপি সচিব আব্দুল মান্নান তালুকদার তারাকান্দা উপজেলা পরিষদ কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলযোগে বিসকা ইউনিয়ন পরিষদে আসছিলেন। পথিমধ্যে ময়মনসিংহ-ফুলপুর সড়কের মধুপুর নামক স্থানে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি শেরপুরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে আব্দুল মান্নান তালুকদার গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) বারেক মিয়া বলেন, দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আব্দুল মান্নান তালুকদারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ সুরতহাল শেষে মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

‘লক্কড়ঝক্কড়’ বাস চললেই ধরবে ম্যাজিস্ট্রেট: ডিএমপি কমিশনার

ঝিনাইদহে নিরব হত্যা মামলার আসামিরা ৩ দিনের রিমান্ডে

যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: নুরুল হক নুর

ইফতার পার্টিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ, ভিডিও ভাইরাল

ঈদে নৌযান ও যানবাহনের ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

হাদি হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ২ এপ্রিল

রাজধানীতে স্কুলছাত্রের প্রাণ কেড়ে নিল পিকআপ

ভৈরবে তেল সরবরাহ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, ডিপো ইনচার্জ ৪ ঘণ্টা অবরুদ্ধ

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ