হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পদ্মা সেতুতে দ্রুত ও আধুনিক টোল আদায় নিশ্চিত করতে ইটিসি ব্যবস্থা চালু করতে উভয় প্রান্তে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পদ্মা সেতুতে দ্রুত ও আধুনিক পদ্ধতিতে টোল আদায়ে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু করতে উভয় প্রান্তে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত ও নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে সেতু বিভাগ।

আজ বুধবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ এপ্রিল ফরিদপুরে একটি পরিবহন ডিপোতে পোর্টেবল ‘আরএফআইডি’ স্ক্যানারের মাধ্যমে মাঠপর্যায়ে ইটিসি রেজিস্ট্রেশন শুরু হয়। একই সঙ্গে মাওয়া প্রান্তে নির্ধারিত বুথে সপ্তাহজুড়ে রেজিস্ট্রেশন চলছে। পর্যায়ক্রমে মাদারীপুর টার্মিনালসহ ঢাকার রাজারবাগ, সায়েদাবাদ ও যাত্রাবাড়ীতে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত ৫৪৬টি যানবাহন ইটিসি রেজিস্ট্রেশনের আওতায় এসেছে। বিকাশ, নগদ, উপায় ও বিভিন্ন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে টোল পরিশোধের সুবিধা রাখা হয়েছে।

ইটিসি ব্যবস্থায় টোল প্লাজায় থামা ছাড়াই যানবাহন পারাপার করা যাচ্ছে। এতে যানজট কমার পাশাপাশি সময় ও জ্বালানি সাশ্রয় হবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাশলেস লেনদেন ও প্রতিটি টোল পরিশোধের পর তাৎক্ষণিক এসএমএস নোটিফিকেশন সুবিধাও মিলবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ইটিসি চালুর ফলে পদ্মা সেতু দিয়ে যানবাহন দ্রুত পারাপার হতে পারবে, যা সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বৃহস্পতিবার ঢাকায় আসছে আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ

ঢামেকে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীর হাতাহাতি, সমাধানে বসেছে দুই কর্তৃপক্ষ

আমার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, দোষীদেরও যেন সেভাবে হত্যা করা হয়: আবু সাঈদের বাবা

সীতাকুণ্ডে পাহাড় কাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করলেন গাড়িচালকেরা

খুলনায় হামের প্রকোপ বাড়ছে, ৩ মাসে উপসর্গ নিয়ে ভর্তি ৩৬২

সরকারি হাসপাতালের চিকিৎসক-নার্সদের নির্বাচনী মিছিল, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে ৫ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ

পিরোজপুরে পানিসংকট সমাধানে পৌরসভার সামনে অবস্থান