হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিএমপিতে যোগ দিলেন নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আজ সকালে সিএমপি সদর দপ্তরে ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাসান মো. শওকত আলী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল) সকালে নগরের লালদীঘি এলাকায় অবস্থিত সিএমপি সদর দপ্তরে ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উপপুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার এই কর্মকর্তা। বিদায়ী কমিশনার হাসিব আজিজ নতুন কমিশনারের কাছে এই দায়িত্ব বুঝিয়ে দেন।

নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আমিনুর রশীদ বলেন, দায়িত্বভার গ্রহণের পর নবনিযুক্ত পুলিশ কমিশনার সিএমপি সম্মেলনকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় কর্মকর্তাদের প্রতি তিনি ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং গঠনের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে নগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপপুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান, উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তা।

এর আগে গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে হাসান মো. শওকত আলীকে সিএমপি কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়।

সিএমপির তথ্যে, হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সিএমপিতে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কিশোরগঞ্জে খায়রুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

৫০ কোটি ঘুষের প্রস্তাবের অভিযোগ, নাম-পরিচয় জানাতে আমির হামজাকে নোটিশ

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ বদল হয়েছে: প্রসিকিউটর

বিদায়ের দিনে ১৪ জনকে পদায়ন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের, সমালোচনার মুখে রাতেই বাতিল

ইডেনের ছাত্রীকে যৌন নির্যাতন, গায়ক জাহিদ অন্তু কারাগারে

স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে যুবকের অনশন

নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন চসিক মেয়র

নারায়ণগঞ্জে থানা থেকে আসামি উধাও, এসআই প্রত্যাহার

প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

লিবিয়ায় জিম্মি চার বাংলাদেশি, নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগ