হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি 

সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার আটপাড়া উপজেলার ইটখলা ও মোবারকপুর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে আটপাড়া থানা-পুলিশ দুই দফা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু উত্তেজনা না কমায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একপর্যায়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনূর রহমান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাঁদের সম্মিলিত তৎপরতায় রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

এই ঘটনায় দুই গ্রামের বহু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে ইটখলা চকপাড়ার বাসিন্দা রবিউলের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের সময় কুপিয়ে একটি ঘর ক্ষতিগ্রস্ত করা হয়। ছবি: আজকের পত্রিকা

ইউএনও মো. শাহনূর রহমান এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গুজব বা অযথা উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকুন। প্রশাসন পরিস্থিতির ওপর সম্পূর্ণ নজর রাখছে।’

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

হামের সংক্রমণ: ভর্তি শিশুদের মধ্যে ৯০ শতাংশই টিকা নেয়নি

হাওরে ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ধানখেত

চালু না হওয়া টার্মিনালে মাদকসেবীদের আড্ডা

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তাঁরা প্রতারিত

কিশোরগঞ্জে খায়রুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

৫০ কোটি ঘুষের প্রস্তাবের অভিযোগ, নাম-পরিচয় জানাতে আমির হামজাকে নোটিশ

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ বদল হয়েছে: প্রসিকিউটর

বিদায়ের দিনে ১৪ জনকে পদায়ন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের, সমালোচনার মুখে রাতেই বাতিল

ইডেনের ছাত্রীকে যৌন নির্যাতন, গায়ক জাহিদ অন্তু কারাগারে