হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে একটি পোষা বিড়াল হত্যার অভিযোগে ঢাকার আদালতে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর রায়ের এই তারিখ ধার্য করেন।

আজ যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। বাদী ও আসামির উপস্থিতিতে আইনজীবীরা যুক্তিতর্ক শুনানি করেন। পরে আদালত রায়ের তারিখ ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছর ২ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এই মামলায় বাদীসহ চারজন সাক্ষী আদালতের সাক্ষ্য দিয়েছেন।

গত বছর ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী।

মামলায় আসামি করা হয় আকবর হোসেন শিবলু নামের এক ব্যক্তিকে। তিনি মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা। ওই টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুর বিড়ালটির মালিক।

আদালত অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পুলিশ ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত গত বছর ১৪ জুলাই একমাত্র আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার অভিযোগ বলা হয়, গত বছর ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার মনসুরের বিড়ালটি হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভির ভিডিওতে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো ‘লাথি’ মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে মাড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়, প্রাণীর প্রতি অমানবিক আচরণ করে হত্যা করা হয়েছে।

এনবিআর কর্মকর্তা ও মনিপুর স্কুলের সাবেক অধ্যক্ষসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাদকের টাকা না পেয়ে আসবাব ভাঙচুরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কমলগঞ্জে নারী অপহরণচেষ্টার ঘটনায় তিনজন গ্রেপ্তার

আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল দরকার: চসিক মেয়র

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

ট্রেনে স্বর্ণালংকারের ব্যাগ রেখে নেমে যান যাত্রী, ৯৯৯-এ কল করে উদ্ধার

মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়া যাবে না: সাইফুল আলম

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড