হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈঠক। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা আবারও মাঠে নামছেন। ৩ দফা দাবি নিয়ে সোমবার (২১ এপ্রিল) তাঁরা ক্যাম্পাসে অবস্থান নেবেন। দাবি বাস্তবায়নে আজ রোববার ক্যাম্পাসে বৈঠক করেন সাধারণ শিক্ষার্থীরা।

বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, দাবি ৩টি হচ্ছে অধ্যাপক মুহসিন উদ্দীনকে স্বপদে বহাল, আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষক-কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অপসারণ।

বৈঠকে উপস্থিত ববি ইতিহাস বিভাগের ছাত্র মো. মোশারফ হোসেন বলেন, সভায় সাধারণ ছাত্ররা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সেই অনুযায়ী ওই ৩টি বিষয়ে একমত হয়েছেন।

লোক-প্রশাসন বিভাগের ছাত্র মোকাম্মেল বলেন, ছাত্ররা প্রাথমিকভাবে এই ৩টি দাবি বাস্তবায়নে একমত হয়েছেন। রাতেই তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। সে অনুযায়ী সোমবার বেলা ১১টার পর বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করবেন।

জানা গেছে, ববির একমাত্র অধ্যাপক মুহসিন উদ্দীনকে সম্প্রতি সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে আইনবহির্ভূতভাবে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তা ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলার হুমকি দেওয়া তৎকালীন প্রক্টর কাইউম উদ্দিনকে গত সপ্তাহে গুচ্ছ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ পদে রাখেন। ছাত্ররা এরও প্রতিবাদ জানান।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী