হোম > সারা দেশ > ঢাকা

ভাষানটেক সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ভাষানটেক সরকারি কলেজে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী পুরস্কারপ্রাপ্তরা। ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় রাজধানীর ভাষানটেক সরকারি কলেজে গণহত্যা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় কলেজের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে কলেজের স্বাধীনতা মিলনায়তনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, দেশপ্রেমমূলক গান পরিবেশিত হয় এবং দোয়ার আয়োজন করা হয়। এ ছাড়া আয়োজন করা হয় রচনাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষানটেক সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সুফিয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ভুঞা। সভাপতিত্ব করেন গণহত্যা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালন কমিটির আহ্বায়ক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন।

আলোচনায় অংশ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ‘একটি জাতির স্বাধীনভাবে নিশ্বাস নেওয়ার গোড়াপত্তন হয়েছিল এই দিনে। তাই প্রতিবছর মার্চ মাসের ২৬ তারিখ জাতির জন্য স্মরণীয় দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। পরাধীনতার শিকল ভেঙে বেরিয়ে আসা সহস্র বছরের ঐতিহ্যসমৃদ্ধ আত্মমর্যাদায় বলীয়ান একটি জাতির একজন হতে পেরে গর্বিত আমরা।’

দৌলতদিয়ায় বাসডুবি: বাসচালক স্বামীকে হারিয়ে দিশেহারা অন্তঃসত্ত্বা স্ত্রী

৩০ হাজার টন জ্বালানি নিয়ে বন্দরে ভিড়ল আরও এক জাহাজ

কুমিল্লার দুর্ঘটনায় নিহত ৫, চারজনই একই পরিবারের

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের, আহত ৫ শিক্ষক

ব্রহ্মপুত্র ও যমুনা তীরে অষ্টমী স্নানে হাজারো ভক্তের ঢল

কুমিল্লায় প্রাইভেট কারে বাসের ধাক্কায় ৪ জন নিহত

কক্সবাজার সৈকতে গোসল করছিলেন তিন বন্ধু, ঢেউয়ের তোড়ে একজনের মৃত্যু

পদ্মায় বাসডুবিতে মৃত ২৬ জনের পরিচয় শনাক্ত

বাড়িতে ঢুকে প্রশাসনের লোক পরিচয়ে কলেজছাত্রকে ধাওয়া, গুলি করে হত্যা

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা, আটক ১