হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলমুক্ত করতে অভিযান

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

তোরাবগঞ্জ বাজারের গলি ও ড্রেনের জায়গা দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে কমলনগর উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের গলি ও ড্রেনের জায়গা দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় প্রায় অর্ধশত দোকানের অবৈধ অংশ ভেঙে বাজারের চারটি বড় গলি দখলমুক্ত করা হয়। তোরাবগঞ্জ-মতিরহাট সড়ককে ফুটপাতমুক্ত ঘোষণা করা হয়। বাজারের গলি দখল ও ড্রেন দখলের অভিযোগে চার দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগুন ক্ষতিগ্রস্ত বাজারের দোকানগুলো পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কমলনগর থানার ওসি ফরিদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বাজার ইজারাদার গোলাম কাদের এবং স্থানীয় ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিরা।

জানা গেছে, বহু বছর ধরে তোরাবগঞ্জ বাজারের চারটি বড় গলি, প্রতিটি ড্রেন এবং দুটি পুকুর দখল করে রেখেছিল ঘর মালিক ও ব্যবসায়ীরা। এ কারণে বাজারে সারাদিন তীব্র যানজট লেগে থাকে। বর্ষায় ময়লা ও পানিতে বাজার এলাকা একাকার হয়ে পড়ে।  

গত ২১ মার্চ রাতে বাজারের স্বর্ণকার গলি আগুনে পুড়ে ছাই হয় ৭টি দোকান। এতে ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়।

আগুনের সংবাদ শুনেই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বাজারের গলিতে অবৈধ দোকান থাকায় ফায়ার সার্ভিস যথা সময়ে ক্ষতিগ্রস্ত দোকানে পৌঁছাতে পারেনি। এ ঘটনার পরপরই মূলত স্থানীয়রা বাজারের অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার হয়।  

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, বাজারের গলিতে ও ড্রেনে  অবৈধ দখলদারদের আমরা সরিয়ে দিয়েছি এবং জরিমানা করেছি। এরপরেও আইন না মানলে জেল দেয়া হবে। তিনি বাজারের ব্যবসায়ীদের আইন মেনে চলার আহবান করেন।

চুয়াডাঙ্গায় অর্ধশতাব্দী আগের ৭টি শক্তিশালী স্থলমাইন ধ্বংস

জৈন্তাপুরে মোবাইল কোর্টে ২টি নৌকা ধ্বংস, দুজনের কারাদণ্ড

আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্য থেকে টেকনোক্র্যাট মন্ত্রী দাবি

সীতাকুণ্ডে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

নিজ বাড়ির সেপটিক ট্যাংকে মিলল নারীর লাশ

শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার

হালুয়াঘাটে ছয় গ্রামে ফসলের খেত প্লাবিত, ঘরে ঢুকে পড়েছে পানি

খুলনা আইনজীবী সমিতির নির্বাচন কাল

কুমিল্লায় মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে: কুসিক প্রশাসক