হোম > সারা দেশ > ঢাকা

আরও এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার কামাল মজুমদার

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা- ১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। ছবি: সংগৃহীত

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা- ১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

কামাল মজুমদারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কাফরুল থানার এসআই সোহেল হোসেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ইউসুফ নামের একজনকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে কাফরুল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই সুবীর ঘোষ এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণ হয়। এ সময় গুলিবিদ্ধ হন ইউসুফ নামের একজন। তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বছরের ২১ নভেম্বর ঢাকার আদালতে অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তী সময়ে আদালত কাফরুল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলায় কামাল মজুমদার ১ নম্বর এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৮ অক্টোবর দিন গত রাত দুইটার দিকে কামাল মজুমদারকে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় ও দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে