হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে ভোটকেন্দ্রের বাইরে ছাত্রদল নেতার মাথায় ছুরিকাঘাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনটে ভোটকেন্দ্রের বাইরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের লোকজনকে দায়ী করেছে বিএনপি। অপর দিকে জামায়াত নেতার দাবি, ছুরিকাহত হয়নি। ছাত্রদল নেতা ও তাঁর সহযোগীদের সঙ্গে জামায়াত কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

আহত মিলন মিয়া (২৬) ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি।

আজ বুধবার রাত ৯টার দিকে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল জানান, ধানের শীষের প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলতে গেলে অন্ধকারে লুকিয়ে থাকা জামায়াত-শিবিরের কর্মীরা ছাত্রদল নেতা মিলন মিয়ার মাথায় ছুরিকাঘাত করেন।

অপর দিকে ধুনট উপজেলা জামায়াতের যুববিষয়ক সেক্রেটারি মিঠু মিয়া জানান, গতকাল মঙ্গলবার বিকেলে জোড়শিমুল গ্রামে দাঁড়িপাল্লা মার্কার ভোট চাইতে গেলে ছাত্রদল নেতা মিলন মিয়াকে বাধা দেন। এ ঘটনার জেরে আজ রাত ৯টার দিকে জোড়শিমুল গ্রামে হটিয়ারপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের পাশে ছাত্রদল নেতা মিলন মিয়া ও তাঁর সহযোগীদের সঙ্গে জামায়াত কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। তবে মিলন মিয়াকে কেউ ছুরিকাঘাত করেনি। এ ঘটনার পর বিএনপির কর্মীরা লাঠি হাতে গ্রামে মহড়া দিচ্ছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। আহত ছাত্রদল নেতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রদল নেতা জানিয়েছেন জামায়াতের কর্মীরা তাঁকে ছুরিকাঘাত করেছেন।’

হটিয়ারপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাসির বলেন, ‘ভোটকেন্দ্রের বাইরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ভোটকেন্দ্রে কোনো ঝামেলা হয়নি।’

বাগেরহাটে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৮

ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের ঘটনায় জামায়াত-বিএনপির ১৬ কর্মী আটক, ১৩ জনকে জরিমানা

বরগুনায় বিএনপির এজেন্টকে কুপিয়ে আহতের অভিযোগ

পটুয়াখালীতে ‘অর্ধকোটি’ টাকাসহ বিএনপি প্রার্থীর কর্মী আটক

ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা, জামায়াতের চার কর্মী আটক

বরগুনা-১ আসনের গগন স্কুলকেন্দ্রে রাতেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

ঝিনাইদহে এজেন্টের স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

বগুড়ায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতের কর্মীসহ রাজধানীতে গ্রেপ্তার ৫, কারাদণ্ড-জরিমানা

হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম