হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উদ্ধার করা ককটেল ও দেশীয় অস্ত্র। ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল সোমবার রাত পৌনে ১টার দিকে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবুবাগানে এই অভিযান চালায়।

সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযান চলাকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান র‌্যাব সদস্যরা। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে, এমন সন্দেহ হলে ঘটনাস্থলে র‌্যাব-৫-এর বম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তা দুটি পরীক্ষা করে ২১টি ককটেলসদৃশ বস্তু শনাক্ত করেন।

এ ছাড়াও একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি হাঁসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়। ঘটনাস্থলে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এসব ককটেল ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। তাই প্রাথমিক অনুসন্ধানেও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাবের ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল। চন্দ্রিমা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার করা ককটেল ও দেশীয় অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে। কারা এগুলো মজুত করেছিল, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

চরফ্যাশনে রাতের ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার

এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ, বাড়তি ভাড়ায় ক্ষোভ

ঈদযাত্রা: যাত্রাবাড়ী-সায়েদাবাদে ভিড় কম, বেড়েছে ভাড়া

রাজশাহীর ডিআইজিকে আইন ও সালিশ কেন্দ্রের লিগ্যাল নোটিশ

গাজীপুরে ধাপে ধাপে কারখানা ছুটি: স্বস্তিতে শুরু ঈদযাত্রা, নেই বড় যানজট

ট্রাকের ধাক্কায় একই পরিবারের মোটরসাইকেল আরোহী তিনজন নিহত

সখীপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, চালককে অচেতন করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা

হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঈদে ঘরমুখী মানুষের ঢল, বাস না পেয়ে কেউ কেউ ফিরছেন ট্রাকে

দশমিনায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে