হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম–ঢাকার সভাপতি আবু বকর, সম্পাদক রিজভী

আজকের পত্রিকা ডেস্ক­

আবু বকর সিদ্দীক ও রনজক রিজভী। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম–ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাজধানী শান্তিনগর ‘কুষ্টিয়া ভবনে’ নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে, এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

সভাপতি হয়েছেন দৈনিক সময়ের কাগজের আবু বকর সিদ্দীক এবং সাধারণ সম্পাদক এইমাত্র ডটকম’র রনজক রিজভী। সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, সহ-সভাপতি ফরহাদুল ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু, সাংগঠনিক সম্পাদক মুন্সি তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক জাফর আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব, দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয়, মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজজিনা তনু।

নির্বাহী সদস্য–আতিক হেলাল, আব্দুল্লাহ জেয়াদ, শাজাহান আকন্দ শুভ, ফারুক হোসেন, মহসিন আশরাফ, মাহমুদুল কবির চঞ্চল, মো. জাহিদুজ্জামান, ওয়াহিদ আহমেদ উজ্জল, জহির মুন্না, সাবিনা ইয়াসমিন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ড. কাজল রশীদ শাহীন। কমিশনের অপর দুই সদস্য হলেন খাদেমুল ইসলাম ও রেজাউর রহমান রিজভী।

উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের প্রয়োজন না থাকাসহ কিছু কারণে বর্তমান নির্বাহী পরিষদ ২৫ এপ্রিলের পরিবর্তে ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে বেলা ১১টায় সাধারণ সভা, বর্তমান কমিটির বিদায় ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী