হোম > সারা দেশ > চট্টগ্রাম

গৃহবধূকে হত্যার পর শিশুসন্তানকে নিয়ে থানায় স্বামী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে পারিবারিক কলহে গৃহবধূকে ইট দিয়ে আঘাত করে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গা থানার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার রুহি (৩০)। তাঁর স্বামীর নাম জহিরুল ইসলাম, তিনি পেশায় লেগুনাচালক। দুজনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায়।

জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক কলহে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জহিরুল ইসলাম পাশে থাকা ইট দিয়ে হালিমা আক্তারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর জহিরুল ইসলাম শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় এসে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

ধোঁয়া-ছাইয়ে অতিষ্ঠ এলাকাবাসী

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৫ দিনে রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২৬

কক্সবাজার সৈকতের সুগন্ধা থেকে ৪ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নেত্রকোনায় ভুয়া বিল-ভাউচারে স্কুলের টাকা আত্মসাৎ, মাউশির তদন্ত

ছয়টির বরাদ্দে কেনা হয় ৪ জাহাজ, বন্দরে শিপিং প্রকল্পে অনিয়ম অনুসন্ধানে দুদক

ট্রেনের ধাক্কায় উল্টে গেল ‘লাটাহাম্বা’, চালক নিহত

গাইবান্ধায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, সড়ক অবরোধ করে বিক্ষোভ

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছে

রাজউকের ৫ সাবেক কর্মকর্তাসহ ছয়জনের নামে দুদকের মামলা