হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদারকে র‍্যাগিংয়ের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সালকে আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদার রাতভর র‍্যাগিংয়ের শিকার হন। পরে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনটি লিখিত অভিযোগ জমা দেন।

হামের সংক্রমণ: ভর্তি শিশুদের মধ্যে ৯০ শতাংশই টিকা নেয়নি

হাওরে ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ধানখেত

চালু না হওয়া টার্মিনালে মাদকসেবীদের আড্ডা

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তাঁরা প্রতারিত

কিশোরগঞ্জে খায়রুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

৫০ কোটি ঘুষের প্রস্তাবের অভিযোগ, নাম-পরিচয় জানাতে আমির হামজাকে নোটিশ

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ বদল হয়েছে: প্রসিকিউটর

বিদায়ের দিনে ১৪ জনকে পদায়ন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের, সমালোচনার মুখে রাতেই বাতিল

ইডেনের ছাত্রীকে যৌন নির্যাতন, গায়ক জাহিদ অন্তু কারাগারে