হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে টাকা লেনদেনের বিরোধকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, খয়েরপুর গ্রামের মাস্টারবাড়ির বাবুল মিয়া একই গ্রামের মুন্সিবাড়ির আজিজুল ইসলামকে মালয়েশিয়ায় নিয়ে যান প্রায় দেড় বছর আগে। তবে, অভিযোগ উঠে প্রবাসে আজিজুলকে ভালো কাজ দিতে পারেননি। তাছাড়া আকামার জন্য টাকা নেওয়া হলেও, আকামার ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেন আজিজুল। একপর্যায়ে মালয়েশিয়ায় থাকতে না পেরে আজিজুল ইসলাম বাংলাদেশে ফিরে আসেন।

এনিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বাবুল মিয়া দেশে ফিরলে আজিজুল তার কাছে টাকা ফেরত চান এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছেও বিচার দেন। এতে কোনো সমাধান হয়নি।

আজ শুক্রবার বিকেলে গ্রামের পার্শ্ববর্তী কদমচাল বাজারে আজিজুলকে পান বাবুল মিয়া। তখন দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়।

পরে উভয় পক্ষের গুষ্টিতে খবর পৌঁছালে তারা লাঠিসোঁটা নিয়ে এসে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদেশে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বরিশালে বৃহৎ ৭টি ঈদের জামাত কখন কোথায়

গঙ্গাচড়ায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ৯

শেরপুরে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কাঠমিস্ত্রির, প্রাণ গেল বজ্রপাতে

সন্তানের সঙ্গে প্রথম ঈদ করা হলো না সোলায়মানের, অনিশ্চয়তায় ইউনুছের পরিবার

আদালতে স্বীকারোক্তি: নেশার টাকা জোগাতে গলার চেইন নিয়ে শিশুকে হত্যা

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা

ভোলায় নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

‘ঈদ আমাদের জন্য নয়, যারা আমার ঘর ভেঙে মালামাল লুট করেছে, তাদের’

ফরিদপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু