হোম > শিল্প-সাহিত্য

নজরুল পুরস্কার পাচ্ছেন অধ্যাপক রশিদুন্ নবী ও ফাতেমা তুজ জোহরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অধ্যাপক রশিদুন্ নবী ও ফাতেমা তুজ জোহরা। ফাইল ছবি

বাংলা একাডেমি আয়োজিত ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন অধ্যাপক রশিদুন্ নবী এবং প্রখ্যাত শিল্পী ফাতেমা তুজ জোহরাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

আজ বুধবার দুপুরে বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নজরুল গবেষণায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক রশিদুন্ নবীকে এবং নজরুলসংগীত-চর্চায় অনন্য অবদানের জন্য ফাতেমা তুজ জোহরাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ মে (শনিবার) বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে এই দুই গুণীজনের হাতে ‘নজরুল পুরস্কার ২০২৬’ তুলে দেওয়া হবে।

অধ্যাপক ড. রশিদুন্ নবী একাধারে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, সংগীতজ্ঞ ও স্বরলিপিকার। সর্বাধিক সংখ্যক নজরুলসংগীতের সংকলনগ্রন্থ ‌‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সফল সম্পাদক তিনি। কর্মজীবনে সফল এই ব্যক্তিত্ব ১৯৭১ সালে দশম শ্রেণির ছাত্রাবস্থায় একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে সরাসরি স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন।

প্রখ্যাত সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা দীর্ঘকাল ধরে নজরুলগীতি ও আধুনিক গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। সংগীত পরিবেশনের পাশাপাশি টেলিভিশন ও মঞ্চে উপস্থাপক হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। শুধু গানই নয়, সাহিত্যেও রয়েছে ফাতেমা তুজ জোহরার দারুণ অবদান। তাঁর লেখা উপন্যাস, গল্প, কবিতা ও ছড়ার বই প্রকাশিত হয়েছে। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি সরকারের সম্মানজনক ‘একুশে পদক’-এ ভূষিত হন।

মধ্যরাতে টোকিওতে মুরাকামি উন্মাদনা—প্রকাশ পেল নারীপ্রধান চরিত্রের নতুন উপন্যাস

আখবারাত: ইউরোপে সংবাদপত্র চালুর আগেই মোগলদের ছিল বিস্ময়কর সংবাদ-নেটওয়ার্ক

সায়নীকে একটু রেহাই দিন!

বাংলা একাডেমির সেমিনার সিরিজে মানিক, রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সংগীত দিবস উদ্‌যাপন

‘সুফিয়া কামাল সম্মাননা’ পেলেন চিত্রশিল্পী হাশেম খান

কবি সুফিয়া কামালের জন্মদিন উদ্‌যাপন করল কচি-কাঁচারা

পর্দা নামল ৮ দিনব্যাপী নতুন নাটকের উৎসবের

কবি আল মুজাহিদী আর নেই

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে তৈরি হবে ‘ক্রিয়েটিভ হাব’