হোম > শিল্প-সাহিত্য

কবি সিকান্দার আবু জাফরের ১০৭তম জন্মদিন আজ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রখ্যাত কবি সিকান্দার আবু জাফর। ফাইল ছবি

প্রখ্যাত কবি সিকান্দার আবু জাফরের ১০৭তম জন্মদিন আজ ১৯ মার্চ। ১৯১৯ সালের এই দিনে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

সিকান্দার আবু জাফরের পুরো নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার। বাবার নাম সৈয়দ মঈনুদ্দীন হাশেম। পেশায় তিনি কৃষক ও ব্যবসায়ী ছিলেন।

তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করার পর সিকান্দার আবু জাফর কলকাতার রিপন কলেজে (বর্তমান সুরেন্দ্রনাথ আইন কলেজ) পড়েন। ১৯৪১ সালে কাজী নজরুল ইসলামের নবযুগ পত্রিকায় যোগ দেন তিনি। এ ছাড়া দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাতে চাকরি করেছেন।

‘আমাদের সংগ্রাম চলবেই’ তাঁর রচনা বিখ্যাত গান। দেশবিভাগের পর তিনি ঢাকায় চলে আসেন। পঞ্চাশের দশকে রেডিও পাকিস্তানের শিল্পী হিসেবে কাজ করেন। একজন সাহিত্যিক হিসেবে সিকান্দার আবু জাফরের যে খ্যাতি তার চেয়েও অনেক বেশি প্রসিদ্ধি সাহিত্য সম্পাদক হিসেবে।

সাহিত্য পত্রিকা সমকাল সাহিত্য পত্রিকার প্রকাশ ও সম্পাদনা তাঁর জীবনের একটি তাৎপর্যময় ঘটনা। ১৯৫৭ থেকে ১৯৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি ‘সমকাল’-এর প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে পূর্ব বঙ্গের সাহিত্য আন্দোলনে নতুন গতির সঞ্চার করেছিলেন। এই পত্রিকায় ষাটের দশকের নামী-দামি সব কবি-লেখকের রচনা প্রকাশিত হয়।

লেখার সাবধানী ও নৈর্ব্যক্তিক নির্বাচন, প্রতিভাবান নতুন লেখকদের মর্যাদা প্রদান, মনোযোগী সম্পাদনা ও মুদ্রণ পরিপাট্যের জন্য সমকাল সব কবি-লেখকের জন্য স্বপ্নের পত্রিকা হয়ে উঠেছিল। একই সঙ্গে এটি প্রগতিশীল বাংলা সাহিত্যধারার অগ্রগামী সাহিত্যপত্রে পরিণত হয়েছিল। সিকান্দার আবু জাফরের নিজেরও প্রচুর লেখা সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যার মধ্যে বিখ্যাত ‘বাংলা ছাড়ো’ কবিতাটি।

১৯৭৫ সালের ৫ আগস্ট ঢাকায় এই কবির মৃত্যু হয় এবং বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সাহিত্যে অবদানের জন্য সিকান্দার আবু জাফর নাটকে বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৬) এবং একুশে পদক (১৯৮৪, মরণোত্তর) লাভ করেন।

বাংলা একাডেমির সেমিনার সিরিজে মানিক, রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সংগীত দিবস উদ্‌যাপন

‘সুফিয়া কামাল সম্মাননা’ পেলেন চিত্রশিল্পী হাশেম খান

কবি সুফিয়া কামালের জন্মদিন উদ্‌যাপন করল কচি-কাঁচারা

পর্দা নামল ৮ দিনব্যাপী নতুন নাটকের উৎসবের

কবি আল মুজাহিদী আর নেই

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে তৈরি হবে ‘ক্রিয়েটিভ হাব’

নবীন নির্দেশকদের জন্য নাট্যকর্মশালা

জীবনানন্দ–আল মাহমুদসহ বাংলা সাহিত্যের ৪ বিশিষ্টজন স্মরণে দিনভর সেমিনার

‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার শতবর্ষ উদ্‌যাপনে কর্মসূচি পালনের আহ্বান