হোম > শিল্প-সাহিত্য

কবিগুরুকে নিয়ে চিত্রকর্ম ‘রবির চিত্র, চিত্রের রবী’, প্রদর্শনী চলবে ১৩ দিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২ এ চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপনের তৃতীয় দিনে আজ রোববার শিল্পকলা একাডেমিতে শুরু হলো ১৪ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী ‘রবির চিত্র, চিত্রের রবী’। চলবে ২৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিশ্বকবির ১৬৫ তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান চলছে শিল্পকলায়। আগামীকাল নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে এ বছরের আয়োজনের ইতি ঘটবে।

জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২ এ চারুকলা বিভাগের আয়োজনে এই চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ যে বহুমুখী এবং বিচিত্র পথে চলাচল করেছেন, তাঁর প্রতিভার অন্যতম দিক এই চিত্রশিল্প বা চিত্রাঙ্কন। এই প্রদর্শনীতে চিত্রশিল্পী রবীন্দ্রনাথকে আরেক রূপে দেখা যাবে। সবাইকে এসে রবীন্দ্রনাথকে নিয়ে এই চিত্র প্রদর্শনী দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা চিত্রকর্মের প্রতিলিপি এবং কবিগুরুকে নিয়ে বিভিন্ন সময় দেশের স্বনামধন্য চারুশিল্পীদের আঁকা চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এ প্রদর্শনী শুরু হয়েছে।

এ ছাড়া তৃতীয় দিনের আয়োজনে আজ বিকেলে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। এরপরে ছিল তামান্না রহমানের পরিচালনায় নৃত্য। দ্বৈত-নৃত্য পরিবেশন করেন মারিয়া ফারিহ উপমা ও প্রান্তিক দেব। সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীবৃন্দ পরিবেশন করেন সমবেত সংগীত ‘গানের ঝর্ণাতলায়’ শিরোনামে। অনিক বোস-এর পরিচালনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়’। একক সংগীত পরিবেশন করেন শিল্পী জিনাত ফেরদৌস ছবি এবং শিল্পী মোস্তাফিজুর রহমান তুর্য।

কবির ‘হারিয়ে যাওয়া’ কবিতাটি আবৃত্তি করেন মাহিনুর মুমু। এরপরে সমবেত নৃত্য পরিবেশিত হয় লিমন নাজিবের পরিচালনায়। সংগীত পরিবেশন করেন শিল্পী আজিজুর রহমান তুহিন এবং অনন্যা আচার্য্য। কবিগুরুর ‘উদ্বোধন’ কবিতা আবৃত্তি করেন ফারজানা অ্যালি। সংগীত পরিবেশন করেন শিল্পী বিথী পাণ্ডে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবশেষে বেনজির সালামের পরিচালনায় কোরিওগ্রাফি পরিবেশিত হয়।

উল্লেখ্য, আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী আয়োজনে নাট্যদল প্রাচ্যনাট মঞ্চস্থ করবে কবিগুরুর নাটক ‘অচলায়তন’। যেটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

ছায়ানটে অনুষ্ঠিত হলো সমধারার দ্বাদশ কবিতা উৎসব

৩ বছর পর নতুন উপন্যাস প্রকাশের ঘোষণা দিলেন হারুকি মুরাকামি

শুরু হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

‘পানু পাল নাট্যপদক’ পেলেন ‘আনর্ত’ সম্পাদক রহমান রাজু

বিশ্ব মহারাজার লিমেরিক

সমধারা দ্বাদশ কবিতা উৎসব ২৫ এপ্রিল

কবি সিকান্দার আবু জাফরের ১০৭তম জন্মদিন আজ

সাঙ্গ হলো প্রাণের মেলা

বইমেলায় প্রান্ত সাহার প্রথম বই

রহস্য, অরণ্য আর বিস্ময়ের অভিযানে—বইমেলায় ইশতিয়াক হাসানের নতুন ৩ বই