হোম > বিশ্লেষণ

যুক্তরাজ্যের অনুমতিতে ইরানে হামলায় মার্কিন বোমারু শক্তি ‘চার গুণ’ বাড়ছে

আজকের পত্রিকা ডেস্ক­

বি-৫২ বিমান ইরানের বিরুদ্ধে অভিযানের প্রকৃতি বদলে দিতে পারে। ছবি: দ্য ন্যাশনাল

ইরানে চলমান বিমান হামলার ধরন শিগগিরই বদলে যেতে পারে—এমনটাই বলছেন সামরিক বিশ্লেষকেরা। যুক্তরাজ্য সিদ্ধান্ত বদলে মার্কিন ভারী বোমারু বিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর (ইউএসএএফ) আঘাত হানার সক্ষমতা প্রায় চার গুণ বাড়তে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, ব্রিটিশ কর্তৃপক্ষ আগে ইরানে হামলার জন্য মার্কিন বিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে নিষেধ করেছিল। তবে সেই অবস্থান থেকে সরে এসে এখন মার্কিন বিমানবাহিনীকে গ্লুচেস্টারের ‘আরএএফ ফেয়ারফোর্ড’ এবং ভারত মহাসাগরের ‘দিয়েগো গার্সিয়া’ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে।

অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল স্যামি স্যাম্পসন ও আইআইএসএস বিশ্লেষক সাশা ব্রুখমানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুমতি পাওয়ার ফলে যুক্তরাষ্ট্রের বি-৫২ ও বি-১ বোমারু বহরের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হবে।

বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস একাই সর্বোচ্চ ৮৪,৫০০ পাউন্ড (প্রায় ৩৮ হাজার কেজি) বোমা বহন করতে পারে, যা এফ-১৫ যুদ্ধবিমানের তুলনায় চার গুণেরও বেশি। প্রতিটি বি-৫২ সর্বোচ্চ ৩০টি ‘জিবিইউ-৩১ জেডিএএম’ (৯০০ কেজি) বহন করতে সক্ষম। অন্যদিকে বি-১ ল্যান্সার বহন করতে পারে ২৪ টি। সেই তুলনায় বর্তমানে ব্যবহৃত মার্কিন এফ-১৫ সাধারণত ৬ থেকে ৯টি জেডিএএম নিয়ে উড়তে পারে। বিশ্লেষকেরা বলছেন, বড় আকার এখন বড় পার্থক্য গড়ে দেবে এবং এই অভিযান নতুন মাত্রা পাবে।

এয়ারপাওয়ার বিশেষজ্ঞ ফ্রান্সিস টুসা বলেছেন, বি-৫২ স্ট্র্যাটোফরট্রেসকে ‘ড্যাডি অব বোম্বারস’ বলা হয় তার বিপুল বহনক্ষমতার কারণে। এ ছাড়া বি-১ ল্যান্সার এবং বি-২ স্পিরিটও একসঙ্গে বিপুলসংখ্যক নির্ভুল বোমা ফেলতে পারে। আর আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে দীর্ঘ ৩.২ কিলোমিটার রানওয়ে, বিপুল অস্ত্রভান্ডার ও বি-২-এর জন্য বিশেষ সুরক্ষিত শেল্টার থাকায় ভারী বোঝাই অবস্থায় বোমারু বিমান ওঠানামা সহজ হবে।

বিশ্লেষকদের মতে, ভারী বোমারু মোতায়েনের ফলে জর্ডানে অবস্থানরত এফ-১৬ ও এফ-১৫ যুদ্ধবিমানগুলোকে ড্রোন প্রতিরোধে বেশি ব্যবহার করা যাবে। একই সঙ্গে নজরদারি ও লক্ষ্য নির্ধারণে ‘এমকিউ-৯ র‍্যাপার’ ড্রোনের উপস্থিতিও বাড়ানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সতর্ক বার্তায় বলেছেন, ‘বড় ঢেউ’ আকারে হামলা এখনো বাকি। এতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা, সামরিক অবকাঠামো এমনকি আইআরজিসি ও অন্যান্য বাহিনীর ওপরও লক্ষ্যভিত্তিক আঘাত বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ ও শক্ত সুরক্ষিত স্থাপনাগুলোকে টানা ও ভারী বোমাবর্ষণের মাধ্যমে অচল করে দেওয়াই হবে মার্কিন নতুন কৌশলের মূল লক্ষ্য।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে ঘড়ি—কিন্তু সময় ইরানের পক্ষে

ট্রাম্পের ইরান যুদ্ধের সম্ভাব্য তিন পরিণতি

খামেনি নেই, ইরানের নাটাই এখন কার হাতে

ইরানে আর শাসকশ্রেণির পরিবর্তন চান না ট্রাম্প, শাসকদের আচরণ পরিবর্তন হলেই খুশি

লারিজানি-হাসান রুহানিদের পথে যাবে ইরান, নাকি খামেনির আপসহীন নীতিতে থাকবে অটল

খামেনি নন, নাটের গুরু আইআরজিসি—বোঝেননি ট্রাম্প

ইরান এবার মনস্তাত্ত্বিক যুদ্ধে নেমেছে, কতক্ষণ লড়তে পারবেন ট্রাম্প

যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল

ইরান হামলায় যুক্তরাষ্ট্র কী কী অস্ত্র ব্যবহার করছে, ব্যয় অবিশ্বাস্য

হরমুজ প্রণালি বন্ধ: মধ্যপ্রাচ্য সংঘাত মোড় নিচ্ছে জ্বালানি যুদ্ধে, বৈশ্বিক মন্দার পদধ্বনি