হোম > ভিডিও

সুমির মজাদার রেসিপি মসলা-মাখানো চিকেন সাসলিক

ভিডিও

সুমির মজাদার রেসিপি মসলা-মাখানো চিকেন সাসলিক

ইফতার মানে নানা স্বাদের, নানা পদের রান্না। সারা দিন রোজা রাখার পর নানা খাবার খেতে ইচ্ছা করে, কিন্তু মাথায় রাখতে হবে, যে খাবার খাব; সেটা যেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়। আজ আমি তৈরি করব কম তেলে সুস্বাদু চিকেন সাসলিক। উপকরণ: ২৫০ গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস, ২টি ক্যাপসিকাম, ৪টি বড় পেঁয়াজ, ১ কাপ তেল, ১ চামচ হলুদগুঁড়া, ১ চামচ মরিচগুঁড়া, এক টেবিল চামচ আদাবাটা, রসুনবাটা, ভাজা জিরাগুঁড়া, স্বাদমতো লবণ। প্রণালি: প্রথমে কিউব করে রাখা মুরগির মাংসের সঙ্গে ক্যাপসিকাম ও কাঁচা পেঁয়াজ মিশিয়ে সব মসলা দিয়ে মেরিনেট করে রাখতে হবে ২০ মিনিট। এরপর ম্যারিনেট করা চিকেন ও ক্যাপসিকাম সাসলিকের কাঠির সঙ্গে ভালোভাবে গেঁথে নেব। একটি ফ্রাইপ্যানে অল্প তেল গরম করে গেঁথে রাখা সাসলিকের কাঠি গরম তেলে দিয়ে ১৫-২০ মিনিট ভেজে নিতে হবে। এরপর গরম-গরম ইফতারে পরিবেশন করতে হবে।

আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন: https://www.youtube.com/c/AjkerPatrikabd

হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ঘুরল ফেরি, যাত্রীদের ক্ষোভ

‘অনেক ক্ষতি হয়ে গেছে ভাই, পানি ওঠে লক্ষ লক্ষ টাকার মালামাল শেষ’

পানিবন্দী ব্যবসায়ীরা, সরকারের কাছে সহায়তা দাবি

সুইজারল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ব্যাপক জলাবদ্ধতায় সড়কে হাঁটুপানি, পথচারীদের দুর্ভোগ চরমে

জিতলেও আর্জেন্টিনার খেলার ধরন আর্জেন্টাইন সাংবাদিকের ভালো লাগছে না

ঢাকায় মুষলধারে বৃষ্টির মাঝেই আবহাওয়ার নতুন সতর্কবার্তা

আর্জেন্টিনার জয়ে বুনো উল্লাসে মাতলেন সমর্থকেরা

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

প্রধানমন্ত্রীকে টিএসসিতে খেলা দেখার আমন্ত্রণ জানাল আর্জেন্টিনার সমর্থক