ভিডিও ডেস্ক
মধ্যরাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বাস টার্মিনালের একটি বাসেও আগুন দেওয়া হয়। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালে এবং পৌনে ৪টার দিকে বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। তবে পৃথক ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।