ভিডিও ডেস্ক
দেশজুড়ে ভূমিকম্পের ঘটনা থামলেও অনেকের মনে আতঙ্ক কাটছে না। কারও বুক ধড়ফড় করছে, কারও ঘুম উধাও, আবার কেউ অল্প শব্দে চমকে উঠছেন। এই প্রেক্ষাপটে মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মুনতাসীর মারুফ সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন ভূমিকম্প নিয়ে উদ্বেগ থাকলে সেটি প্যানিক অ্যাটাক বা সিসমোফোবিয়া (ভূমিকম্পভীতি)-তে রূপ নিতে পারে।