ভিডিও ডেস্ক
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় সড়কে থামিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত দেড়টার দিকে আল্লাহ ভরসা নামের ওই বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এ সময় তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।