ভূমিকম্পের ‘ডেঞ্জার জোন’ সিলেট, প্রস্তুতি নেই আছে আতঙ্ক
ভিডিও ডেস্ক
ভূতাত্ত্বিক অবস্থানগত কারণে ভূমিকম্পের ‘উচ্চ ঝুঁকিতে’ রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদ সিলেট। বলা হয় অনেকটা ডাউকি ফল্টের ওপর দাঁড়িয়ে আছে এ অঞ্চল। গেল দুই বছরে ২.৮ থেকে ৪.৫ মাত্রার অন্তত সাতটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট।