হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বলধারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমির মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন।

জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে স্থানীয় মাটি ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ১ লাখ টাকা, লুৎফর রহমানকে ১ লাখ ও আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ মাটি কাটায় ব্যবহৃত তিনটি এক্সকাভেটর ও মাটি পরিবহনের একটি ট্রলি অকেজো করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন বলেন, ‘কৃষিজমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রি করা সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। এতে একদিকে ফসল উৎপাদন ব্যাহত হয়, অন্যদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। জনস্বার্থে এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

পাটুরিয়া-আরিচা ঘাটে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই

আরিচা ঘাটে মহাবারুণী স্নানে পুণ্যার্থীদের ঢল

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার

পদ্মায় ডুবে গেছে ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি

ঈদে নৌযান ও যানবাহনের ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ২ জনকে কারাদণ্ড

আরিচা ঘাটে চাকায় হাওয়া দেওয়ার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি-সিসা কারখানা, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য