হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে রোজাদারদের জন্য বিসিবির বিশেষ ব্যবস্থা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ চলবে ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ হবে রমজানের সময়ই। মিরপুর শেরেবাংলায় প্রথম ইনিংস শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ইফতার করে রোজা ভাঙবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল মিরপুরে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে মিরপুরে ১৩ ও ১৫ মার্চ হবে। শুরু হবে একই সময়ে। রমজানের সময় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ায় পানীয় কোম্পানি পুষ্টি দর্শকদের বিনামূল্যে পানি সরবরাহ করবে বলে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। যাঁরা রোজা রাখছেন, তারা গ্যালারির নির্ধারিত স্টল থেকে পুষ্টির বিনামূল্যের পানি সংগ্রহ করতে পারবেন।

৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে দলটি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ৯ নম্বরে থাকতে হবে। মিরপুরে আগামীকাল পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার প্রথম পর্ব।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের অক্টোবরে মিরপুরে। পাকিস্তানও শেষবারের মত ওয়ানডে নিজেদের মাঠেই খেলেছে। গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল পাকিস্তান। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলেছে সুপার এইট পর্যন্ত। তবে নানা কারণে বাংলাদেশের এই বিশ্বকাপে খেলা হয়নি।

ভারতে আটকা পড়া ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসির বিশেষ ব্যবস্থা

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল কেন দেখেননি কোহলি

রিশাদকে কীভাবে সামলাবে পাকিস্তান

মাথায় আঘাত পেয়ে এবার সিরিজই শেষ জিম্বাবুয়ের নারী ক্রিকেটারের

বাংলাদেশের বিপক্ষে অভিষেক হচ্ছে পাকিস্তানের তিন ক্রিকেটারের

বিশ্বকাপ জেতার পর শাস্তির খবর শুনলেন ভারতীয় পেসার

ইংল্যান্ড ৩৬ ঘণ্টায় ভারত ছেড়েছে, দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ কেন আটকে আছে

স্ত্রীকে দিনের পর দিন না খাইয়ে রাখতেন ভারতের এই ক্রিকেটার

পাকিস্তানকে কোন কৌশলে ঘায়েল করতে যাচ্ছে বাংলাদেশ

‘স্বার্থপর’ খেলার অভিযোগ নিয়ে কী বলছেন মিরাজ