হোম > প্রযুক্তি

কাঁচামাল সরবরাহে চাপের মুখে টেসলা ও স্পেসএক্স

প্রযুক্তি ডেস্ক

টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বলেছেন, টেসলা ও তার আরেক প্রতিষ্ঠান স্পেসএক্স কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে বেশ চাপের সম্মুখীন হচ্ছে। গতকাল রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মাস্ক। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে গাড়িতে ব্যবহৃত ধাতুর দাম বেড়েছে। গাড়ির বডিওয়ার্কের অ্যালুমিনিয়াম থেকে শুরু করে ক্যাটালিটিক কনভার্টারের প্যালাডিয়াম ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত উচ্চ-গ্রেডের নিকেল পেতে গুনতে হচ্ছে উচ্চ মূল্য। 

রাশিয়ার ধাতুগুলো এখনো পশ্চিমা নিষেধাজ্ঞার লক্ষ্যে পরিণত না হলেও অটো-পার্টস সরবরাহকারীরা রুশ পণ্যগুলো থেকে দূরে সরে যাচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলোতে চিপের ঘাটতি এবং ধাতুর উচ্চ মূল্যের কারণে গাড়ি নির্মাতাদের ওপর বেশ চাপ সৃষ্টি হয়েছে। 

মার্কিন বৈদ্যুতিক যানবাহন নির্মাতা রিভিয়ান অটোমোটিভ ইনক গত সপ্তাহে বলেছে, কাঁচামালের ঊর্ধ্বগতি এবং সরবরাহের সীমাবদ্ধতার কারণে প্রতিষ্ঠানটি তাদের পরিকল্পিত উৎপাদন অর্ধেকে কমিয়ে আনতে পারে। 

অন্যদিকে জাপানের টয়োটা মোটর করপোরেশন জানিয়েছে যে, চিপ এবং অন্যান্য যন্ত্রাংশের ঘাটতির কারণে প্রতিষ্ঠানটি তাদের এপ্রিল-জুন মাসে অভ্যন্তরীণ উৎপাদন ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেবে। 

তবে টেসলা এবং স্পেসএক্স এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

মহাকাশভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসসিওর সদস্যপদ পেল বিএসসিএল

টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

আরও এক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট

ইতিহাস গড়ে প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল

চীনের মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, অভিযোগ নিরাপত্তা ঝুঁকির

মোবাইল সেবা: বিটিআরসির গণশুনানিতে ২৯ হাজার অভিযোগ

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন