হোম > প্রযুক্তি

আধুনিক হচ্ছে ওয়েব থ্রি প্রযুক্তি

প্রযুক্তি ডেস্ক, ঢাকা

ওয়েব থ্রি আসলে এমনই একটি নেটওয়ার্ক হতে চলেছে, যা চালাতে কারও অনুমতির প্রয়োজন হবে না। এটি দিয়ে যেকোনো সার্ভিস ব্যবহার করা যাবে। এসব সার্ভিসের জন্যও কারও অনুমতি বা কোনো ধরনের অ্যাকসেস দেওয়ার প্রয়োজন হবে না।

আমরা ক্লাউডে সবকিছু সংরক্ষণ করছি। কিন্তু আমরা যদি ডেটা স্টোরেজ বিকেন্দ্রীকরণ করি এবং ব্লক চেইন ব্যবহার করে সেই ডেটা এনক্রিপ্ট করি, তবে আমাদের তথ্য একদিকে যেমন নিরাপদ হবে, অন্যদিকে তথ্যে প্রবেশ ও বিশ্লেষণ করার উদ্ভাবনী উপায় তৈরি হবে। এ বছর ব্লক চেইন প্রযুক্তি আরও আধুনিক হয়ে উঠবে। ফলে ডিসেন্ট্রালাইজড প্রোডাক্ট ও সেবার প্রসার ঘটবে।

বিনিময়যোগ্য ভার্চুয়াল উপাদানগুলোকে এনএফটি বা ননফাঞ্জিবল টোকেন বলা হয়। নতুন বছরে এনএফটির ব্যবহার ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে। যেমন—এনএফটি টিকিট ব্যবহার করে ব্যাকস্টেজ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন ডিজিটাল সার্ভিস ও প্রোডাক্ট অ্যাকসেস করার কি হিসেবে কাজ করতে পারে এনএফটি। ইন্টারনেটকে সম্পূর্ণরূপে বিকেন্দ্রীকরণ করার ধারণাটি কাজে লাগিয়েছে ওয়েব থ্রি। এ ক্ষেত্রে ব্লক চেইন প্রযুক্তিকে অগ্রগণ্য ধরা হয়। তাই আশা করাই যায়, নতুন বছরে অনেকটাই এগিয়ে যাবে ব্লক চেইন প্রযুক্তি। 

তথ্যসূত্র: ফোর্বস

টেসলার ‘উড়ন্ত গাড়ি’

অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

ওপেনএআই কার্যালয়ে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপন, বহিষ্কৃত কর্মী গ্রেপ্তার

চীনে এআই চিপে এনভিডিয়ার আধিপত্যে ধাক্কা, বাজিমাত করছে হুয়াওয়ে

কাজের ধরন বদলে দিয়েছে আলোচিত ১০ এআই টুলস

যন্ত্রের দাপট নাকি মানুষের ছোঁয়া

‘নিউজউইক’-এর যাত্রাবদল

ক্লদকে ‘রূঢ়’ কথা বললে নিষিদ্ধ হতে হবে ব্যবহারকারীকে, অ্যানথ্রপিকের ঘোষণা

পাঠাওয়ের কত গ্রাহকের কী পরিমাণ ডেটা চুরির দাবি করছে দুর্বৃত্তরা, কী চায় তারা