হোম > প্রযুক্তি

১৪ বছর বয়সে অ্যাপলের অষ্টম কর্মী হন, এখনো কাজ করছেন

আজকের পত্রিকা ডেস্ক­

এস্পিনোসা কাজ করেছেন অ্যাপলের অনেক গুরুত্বপূর্ণ পণ্য ও সফটওয়্যারে। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপলের অষ্টম কর্মী হিসেবে নিয়োগ পেয়েছিলেন ক্রিস এস্পিনোসা। অবাক করা বিষয় হলো—মাত্র ১৪ বছর বয়সেই তিনি অ্যাপলে যোগ দেন এবং সেই শুরু থেকে এখন পর্যন্ত কোম্পানির সঙ্গে যুক্ত আছেন।

১৯৭৭ সালের শুরুর দিকে ছোট একটি স্টার্টআপ ছিল অ্যাপল। কোম্পানির সব কাজ হতো স্টিভ জবসের মা-বাবার বাড়ির গ্যারেজ থেকে। সে সময়ই যোগ দেন এস্পিনোসা। তাঁর হাইস্কুলের বিজ্ঞানশিক্ষক এই দুই ‘নিয়ম-ভঙ্গকারী’ ব্যক্তির সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিলেন। তবে প্রযুক্তির প্রতি ভালোবাসার কারণে ক্রিস অ্যাপলে কাজ শুরু করেন। সেখানে তিনি বেসিক প্রোগ্রামিং এবং অ্যাপল II-এর জন্য সফটওয়্যার ম্যানুয়াল তৈরির কাছ শুরু করেন। এমনকি দিনের পর দিন গ্যারেজের ডেস্কের নিচে তিনি ঘুমাতেন।

কয়েক দশকে এস্পিনোসা কাজ করেছেন অ্যাপলের অনেক গুরুত্বপূর্ণ পণ্য ও সফটওয়্যারে। এর মধ্যে রয়েছে ম্যাকওএস, হাইপারকার্ড, অ্যাপলস্ক্রিপ্ট, এক্সকোড।

শুধু স্কুল জীবনেই নয়, বিশ্ববিদ্যালয় জীবনেও অ্যাপলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি তাঁর। তিনি কিছু সময়ের জন্য অ্যাপল ছেড়ে ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। তবে স্নাতক শেষ করেই আবার ফিরে আসেন অ্যাপলে।

১৯৮৫ সালে স্টিভ জবস অ্যাপল ছেড়ে চলে যান এবং ১৯৯৭ সালে আবার ফিরে আসেন। এই সময়েও ক্রিস অ্যাপলে কর্মরত ছিলেন। এই দীর্ঘ যাত্রাপথে তিনি ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিপণনসহ বিভিন্ন বিভাগে কাজ করেছেন।

স্টিভ জবস সম্পর্কে এক সাক্ষাৎকারে এস্পিনোসা বলেন, ‘তিনি একধরনের উন্মাদ প্রতিভাবান ছিলেন।’

বর্তমানে অ্যাপলে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং একাধিক বিভাগে কাজ করেছেন। ক্রিস এস্পিনোসার ভবিষ্যতে অ্যাপলে আরও কত দিন কাজ করবেন, তা কেউ জানে না।

১৮ বছর পর অ্যাডোবির প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন শান্তনু নারায়ণ

এমটবের নতুন সভাপতি হলেন জিয়াদ সাতারা

স্যাটেলাইট চিত্র প্রকাশে মার্কিন কোম্পানির নজিরবিহীন বিলম্ব, ক্ষয়ক্ষতি আড়াল করাই কি উদ্দেশ্য

ঈদের কেনাকাটা: ক্যাশলেস লেনদেন কতটা নিরাপদ

রণক্ষেত্রে রোবট যুদ্ধ, প্রস্তুতি নিচ্ছে রাশিয়া-ইউক্রেন

টেলিস্কোপের তথ্য অনুবাদ করবে এআই

স্মার্টফোনের আসক্তি ঠেকাতে বিশেষ ধরনের ফোন

ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন

পেন্টাগনের সঙ্গে চুক্তির প্রতিবাদে ওপেনএআই-এর রোবোটিকস দলের প্রধানের পদত্যাগ

হারানো লাগেজ খুঁজে দেবে গুগলের নতুন ফিচার ‘ফাইন্ড হাব’