হোম > প্রযুক্তি

সুরক্ষা ওয়েবসাইট সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ রয়েছে। আজ শুক্রবার আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. বিপ্লব নাজির এ তথ্য জানিয়েছেন। 

বিপ্লব নাজির বলেন, কিছু সমস্যা চিহ্নিত হওয়ায় তা সমাধানের জন্য আজ থেকে কাজ শুরু করেছে কারিগরি দল। ওয়েবসাইটটি রোববার চালু হবে। তবে পুরোপুরি সেবা পেতে আরও দু-এক দিন সময় লাগতে পারে। 

সাইবার হামলা কি না জানতে চাইলে তিনি বলেন, সাইবার হামলা নয়, কারিগরি ত্রুটির কারণের এমনটি হয়েছে। 

এর আগে গত বছর আগস্টে ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছিল। তখন নাগরিকেরা ওয়েবসাইট থেকে সেবা নিতে ব্যর্থ হচ্ছিলেন। দুটি ক্লিন আইপি ব্যবহার করে ওয়েবসাইটটিতে ডিড্স অ্যাটাকটি করা হয়। এ ছাড়া আরও বিভিন্ন দেশ থেকে আলাদা আলাদা ১২টি আইপি অ্যাড্রেস থেকে ব্রুট ফোর্স বা ওয়েব অ্যাপ বা ফিশিং অ্যাটাকও করা হয়। 

সুরক্ষা (https://surokkha.gov.bd) ওয়েবসাইট থেকে করোনার টিকা নিবন্ধন, টিকা দেওয়ার তারিখ, পরবর্তী দিন ও টিকার সনদ দেওয়া হয়।

দর্শকদের ক্যামেরায় নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি, চীন-জাপানে তুমুল বিতর্ক

স্মার্টফোন আসক্তিকে বিদায়, বাটন ফোনের যুগে ফিরতে চায় জেন-জি

ঈদের সময় রাইড পাওয়ার সহজ কৌশল

ঈদের শুভেচ্ছা কার্ড বানাবেন যেসব অ্যাপ দিয়ে

ব্যস্ততার মাঝেও স্মার্টফোনের চার্জ ধরে রাখতে চাইলে

কৃত্রিম বুদ্ধিমত্তায় চিরতরে বদলে যাচ্ছে ইন্টারনেট

সম্পর্কের পরামর্শে মানুষের চেয়ে এআইতে বেশি ভরসা জাপানি প্রবীণ নারীদের: সমীক্ষা

শেয়ারবাজারে নাম লেখাতে আবেদন স্পেসএক্সের, ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

প্রথমে ‘ওয়ার্ক ফ্রম হোম’, ভোর ৪টায় ই-মেইলে ৮০০০ কর্মী ছাঁটাই

এআই দিয়ে সর্বশেষ উপন্যাস লিখলেন নোবেলজয়ী লেখক