হোম > প্রযুক্তি

রিমোট হবে আইফোন

কুহেলী রহমান

টিভির রিমোট নিয়ে কাড়াকাড়ি করার দিন শেষ হয়ে এল। আপনার প্রিয় স্মার্টফোনটির ওপরে অডিও জ্যাকের পাশে কি একটি ছোট্ট বিন্দু আছে? যদি থেকে থাকে তবে আপনার সেটিই হয়ে উঠতে পারে ইউনিভার্সাল রিমোট। এটি ব্যবহার করে বাড়ির এসি ও টিভি কন্ট্রোল করা যাবে এখন থেকে। 

রিমোট ইনফ্রারেড রশ্মির সাহায্যে কাজ করে। আইফোন ব্যবহারকারীদের জন্য এমন কিছু অ্যাপ রয়েছে, যার মাধ্যমে সেটিকে রিমোট কন্ট্রোলে পরিণত করা যায়। 

আইফোনকে যেভাবে টিভির রিমোট বানাবেন, অ্যাপ স্টোর থেকে টিভি রিমোট কন্ট্রোল অ্যাপ ডাউনলোড করুন। 

এরপর মোবাইল ফোন ও স্মার্ট টিভিকে একই নেটওয়ার্কে সংযুক্ত করুন। এবার আইফোনে স্মার্ট রিমোট কন্ট্রোল অ্যাপটি খুলুন এবং টিভির নাম সিলেক্ট করে সংযুক্ত করুন। 

এরপর আপনার আইফোন রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করবে। 

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস 

পিএইচপি নিয়ে কেন এত হইচই, ইন্টারনেটে মহাবিপর্যয় যেভাবে ঠেকালেন এক স্বেচ্ছাসেবী

এআই-এর নামে ক্ষমতাবানদের সমাজ নিয়ন্ত্রণের ধান্দা: এআই গডফাদার

চলে এসেছে ইন্টারনেটে ঘ্রাণ পাঠানোর প্রযুক্তি

অন্তঃসত্ত্বা হওয়ার দোহাই দিয়ে ব্যান্ড ছাড়লেন এআই গায়িকা—বিস্মিত ভক্তরা

সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় কাজ করছে সরকারি সংস্থাগুলো

পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি

তথ্য ব্যবহারে মিথ্যাচার, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

বড় সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে সরকারিসহ বিভিন্ন ওয়েবসাইট বন্ধ

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে