হোম > প্রযুক্তি

মহাকাশে রেস্টুরেন্ট

কুহেলী রহমান

কয়েক বছর আগে কক্সবাজারে ২০ জন ধারণক্ষমতাসম্পন্ন ফ্লাই ডাইনিং রেস্টুরেন্টটি মাটি থেকে ১৬০ ফুট ওপরে ঘুরতে ঘুরতে ক্রেতাদের খাবার পরিবেশন করত। এ সময় আকাশ থেকে উপভোগ করা যেত সৈকত ও আশপাশের দৃশ্য। এই ফ্লাই ডাইনিংয়ের জনপ্রতি খরচ ছিল সর্বনিম্ন ৪ থেকে ৮ হাজার ৫০০ টাকা। এই রেস্টুরেন্টটি বাংলাদেশে বেশ ট্রেন্ডিং ছিল।

সম্প্রতি মহাকাশে এমন একটি রেস্টুরেন্ট খুলেছে স্পেস ভিআইপি নামের একটি মহাকাশ পর্যটন সংস্থা। মাটি থেকে ১ লাখ ফুট উচ্চতায় থাকা একটি বেলুনে একসঙ্গে সর্বোচ্চ ছয়জন অতিথিকে খাবার পরিবেশন করবেন ডেনমার্কে মিশেলিন স্টার সনদপ্রাপ্ত রেস্টুরেন্ট আলকেমিস্টের শেফ রাসমুস মুঙ্ক। সম্প্রতি ঘোষিত বিশ্বের সেরা ৫০টি রেস্টুরেন্টের তালিকার ৫ নম্বরে আছে আলকেমিস্ট। বেলুনটিতে খাবারের সঙ্গে থাকবে ওয়াই-ফাইয়ের সুবিধা।

মাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার ওপরে অতিথিদের কোনো রকেটে নয়; বরং নেওয়া হবে মার্কিন মহাকাশ সংস্থা নাসার উদ্ভাবিত একধরনের বিশেষ প্রেশারাইজড ক্যাপসুলে। এ-সংক্রান্ত টেস্ট ফ্লাইট শুরু হবে এ মাস থেকেই। বেলুন ক্যাপসুলের এই স্পেস ফ্লাইটে অতিথিদের জন্য কোনো বিশেষ প্রশিক্ষণ বা প্রোটেকশন গিয়ারের প্রয়োজন হবে না বলে জানিয়েছে মহাকাশ ভোজনের উদ্যোক্তা স্পেস ভিআইপি কর্তৃপক্ষ।

নিশ্চয় ভাবছেন, এই সুযোগে মহাকাশ ভ্রমণ ও খাওয়া দুটোই হয়ে যাবে। খরচ কত পড়বে? মহাকাশে বসে খাবার খেতে গুনতে হবে ৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা মাত্র।

সূত্র: ব্লুমবার্গ

পিএইচপি নিয়ে কেন এত হইচই, ইন্টারনেটে মহাবিপর্যয় যেভাবে ঠেকালেন এক স্বেচ্ছাসেবী

এআই-এর নামে ক্ষমতাবানদের সমাজ নিয়ন্ত্রণের ধান্দা: এআই গডফাদার

চলে এসেছে ইন্টারনেটে ঘ্রাণ পাঠানোর প্রযুক্তি

অন্তঃসত্ত্বা হওয়ার দোহাই দিয়ে ব্যান্ড ছাড়লেন এআই গায়িকা—বিস্মিত ভক্তরা

সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় কাজ করছে সরকারি সংস্থাগুলো

পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি

তথ্য ব্যবহারে মিথ্যাচার, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

বড় সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে সরকারিসহ বিভিন্ন ওয়েবসাইট বন্ধ

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে