হোম > প্রযুক্তি

চার্জ দিলেই চালু থাকবে ২২ দিন

মেজবাহ নূর, ঢাকা

একসময়ে ফিচার ফোনের জন্য তুমুল জনপ্রিয় নকিয়া নতুন দুটি ফিচার ফোন বাজারে এনেছে। নকিয়া ১১০ ও ১০৫ (২০২৩ সংস্করণ) ফোন দুটির ব্যাটারির ক্ষমতা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। নকিয়ার নতুন ফোন দুটিতে দেওয়া হয়েছে শক্তিশালী ব্যাটারি। ফোনগুলোতে আছে এফএম রেডিও, এমপি থ্রি প্লেয়ার এবং টর্চ লাইটের মতো নিয়মিত কিছু ফিচার।

যা আছে ২০২৩ সংস্করণের ফোন দুটিতে
নকিয়া ১১০:
নকিয়া ১১০ মডেলের নতুন সংস্করণে রয়েছে ১ দশমিক ৮ ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে। এস৩০ প্লাস অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি। এটি নকিয়ার ফিচার ফোনের বানানো বিশেষ অপারেটিং সিস্টেম। ফোনে দেওয়া হয়েছে ১ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।

নকিয়া ১০৫: নকিয়া ১০৫ মডেলের ফিচার ফোনেও রয়েছে ১ দশমিক ৮ ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে। এই ফোনেও থাকছে নকিয়ার নিজস্ব এস৩০ প্লাস অপারেটিং সিস্টেম এবং ১ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। নকিয়ার দাবি, নতুন ফোন দুটিতে একবার চার্জ দেওয়া হলে টানা ২২ দিন চলবে। ফোনগুলো স্ট্যান্ডবাই মুডে থাকলে এই ব্যাকআপ পাওয়া যাবে।

ট্রাম্প প্রশাসনের চাপে চীনা কোম্পানির সঙ্গে ৭ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল ওরাকল

বড় সংকটে ক্যানভা, হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলার

এআইয়ের তৈরি সৃজনশীল কাজের মালিক কে

সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্ব

২২ বছরের পুরোনো ত্রুটি, এআই ভেঙে দিল দুই দিনে

এআই চ্যাটবট ব্যবহারে যা করবেন, করবেন না

এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যান

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

ফের হ্যাকিংয়ের ভয়, বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকেরা